দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে ৯ শিক্ষার্থী। তাদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
ডা. বিটু চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের চিকিৎসার অগ্রগতি ও সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে খোঁজ নেন। তিনি শিক্ষার্থীদের সর্বোচ্চ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
পাশাপাশি হাসপাতালে উপস্থিত উদ্বিগ্ন অভিভাবকদের সঙ্গেও কথা বলেন তিনি। শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে মোট ৯৪ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসে। তাদের মধ্যে ৮৫ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯ জন। তাদের মধ্যে দুজন আইসিইউতে রয়েছে।
এদিকে আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে থাকা এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে লাইফ সাপোর্ট থেকে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া (উইনিং) সম্পন্ন হয়েছে।
এ সময় ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. অভিজিৎ সরকার, ডা. পিয়াস কর্মকার, ডা. মাশকুরুল আলম মিনার, ডা. আফরোজা আক্তার, ডা. আজিজুল শরীফ, ডা. সবুজ আল মাহমুদসহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
এমজে